logo

সময়: ১২:৫৭, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

Ekattor Shadhinota
১৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৪২
photo
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশব্যাপী অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকায় ৬টি ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই ব্যাচগুলোর প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

 

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের অ্যাপ্লাইড আইসিটির বিষয়ভিত্তিক দক্ষতা, পাঠদান পদ্ধতি ও প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা আরও বাড়বে। পরবর্তী সময়ে এসব প্রশিক্ষিত মাস্টার ট্রেইনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের ফলে কলেজ পর্যায়ে পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি। "

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…