logo

সময়: ১২:৫৭, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

 রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু

Masud Rana
১৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৪১
photo
 রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৪৭ নবনিযুক্ত প্রভাষকের সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আয়োজিত অষ্টম ব্যাচের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণে আউটকামভিত্তিক শিক্ষা কারিকুলাম, ব্লুমস ট্যাক্সোনোমি, গবেষণা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক সুশাসন, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও একাডেমিক নৈতিকতাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও গবেষণা তহবিল সংগ্রহের কৌশল নিয়েও সেশন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ নবীন শিক্ষকদের পাঠদান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা রুয়েটের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক ড. বশির আহমেদ, অধ্যাপক ড. মোঃ আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ মহিবুল ইসলাম বক্তব্য দেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…