logo

সময়: ১২:৫৭, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

*রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে পুলিশের লুণ্ঠিত ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০

Ekattor Shadhinota
১৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০৯:৩৯
photo
*রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা হতে পুলিশের লুণ্ঠিত ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০

 ৫ আগস্ট ২০২৪-এ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবি শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে।

photo

বর্তমান সরকার লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করে বাহিনীগুলোকে তৎপরতা বাড়াতে নির্দেশনা দেয়। নির্দেশনার পর এসআরবি আরও জোরদার ও দক্ষতার সঙ্গে অভিযান পরিচালনা করছে।

    গতকাল ১৬ নভেম্বর, ২০২৬ তারিখ রাত আনুমানিক ২২.০৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকা কামরাঙ্গীরচর থানাধীন মধু সিটি আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার মেটাডোর হোস্টেল রোডস্থ খালপাড়ের ঝোঁপের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৫(পঁচিশ) রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শটগানের তাজা কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

  এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

৫। এসআরবি-১০, এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…