logo

সময়: ১২:৫৭, বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Ekattor Shadhinota
১৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৫৬
photo
নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জবির ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

​ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে উপাচার্যের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন এই সিদ্ধান্তের কথা জানান।

​সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।


উপাচার্য ​অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, "প্রাথমিক তদন্তে ওই কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। "

​এর আগে দিনের বেলায় বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে ওই পাঁচ কর্মকর্তাকে আটক করেন। পরে তারা ওই কর্মকর্তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সোপর্দ করেন।


​এছাড়া শিক্ষার্থীরা বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভেঙে ফেলেন।
​বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম জানান, করিডোরে প্রতিকৃতিটি থাকার বিষয়ে শিক্ষার্থী নেতাকর্মীরা তাকে প্রশ্ন করেন এবং এর ব্যাখ্যা দাবি করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…