সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধোবাউড়ায় যৌথ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন, ধোবাউড়া থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সীমান্তের বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন ও ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্টরা জানান, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
।