logo

সময়: ০৬:০৬, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

Abdul Ohab
১৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১০:৪০
photo
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: 
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নওমুসলিম মোহাম্মদ যোবায়ের হোসেনকে (২৪) ১০ শতক জায়গা দান করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ভোগই উত্তর পাড়ায় অবস্থিত এই জায়গাটির দলিলাদি আনুষ্ঠানিকভাবে তার হাতে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ওই নওমুসলিম যুবকের পূর্ব নাম ছিল যুবরাজ সরকার। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ যোবায়ের হোসেন। তিনি যাতে সমাজে সুন্দর ও স্বাবলম্বীভাবে জীবনযাপন করতে পারেন, সেজন্য স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে এই জায়গাটি ক্রয় করে তাকে দান করা হয়।
জায়গার কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক মোরশেদ আলম হৃদয়, সমাজসেবক শাহজাহান পাটোয়ারী, আব্দুল হালিম, মাস্টার সফিকুর রহমান, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, জহির উদ্দিন ভূঁইয়া, প্রবাসী আহসান উল্লাহ এবং প্রবাসী রোবেল রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। একজন নওমুসলিমকে আশ্রয়, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা প্রদান করা সবার নৈতিক ও ঈমানি দায়িত্ব। এই উদ্যোগ কেবল একটি জমি দান নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং একজন নওমুসলিমের পাশে দাঁড়ানোর অনন্য নজির হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে নওমুসলিম মোহাম্মদ যোবায়ের হোসেনের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…