logo

সময়: ১২:০৯, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:০৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

দীর্ঘ ৫ বছর পর নলছিটির শংকরপাশা-দক্ষিণ গৌড়িপাশা রাস্তার নির্মাণ কাজ শুরু

Ekattor Shadhinota
১৪ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১১:৪১
photo
দীর্ঘ ৫ বছর পর নলছিটির শংকরপাশা-দক্ষিণ গৌড়িপাশা রাস্তার নির্মাণ কাজ শুরু

দীর্ঘ প্রায় পাচ বছর ধরে ফেলে রাখা রাস্তার নির্মান কাজ পুনরায় শুরু করিয়ে দেয়ার জন্য নলছিটির ভুক্তভোগী এলাকার জনসাধারণের পক্ষ থেকে হৃদয় নিঙড়ানো আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করছি ঝালকাঠির জেলা প্রশাসক জনাব মমিন উদ্দিন মহোদয়,নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রতীক কুমার কুন্ডু এবং সাবেক ইউএনও নজরুল ইসলাম মহোদয়ের প্রতি।

দীর্ঘ প্রচেষ্টার পরে অবশেষে গতকাল থেকে নলছিটি পৌরসভার শংকরপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা রাস্তার ফেলে রাখা নির্মান কাজ ফের শুরু হয়েছে। শুরুর দিনে এজিন এবং ড্রেসিং এর কাজ করেছে শ্রমিকরা। আশাকরি এইবার একবারেই রাস্তাটির আরসিসি নির্মান কাজ সম্পন্ন করা হবে।

গত প্রায় চার বছর ধরে রাস্তাটির বন্ধ থাকা কাজ চালুর জন্য নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়েছিলাম আমরা। কাজটি সম্পন্ন করার জন্য সাবেক ইউএনও নজরুল ইসলাম দুই দফায় ঠিকাদারকে চিঠি দিয়েছিলেন। অফিসের কাজ শেষ করে মাঝরাতেও তিনি এই রাস্তাগুলো পরিদর্শনে গিয়েছিলেন।
পরবর্তীতে তিনি বদলি হয়ে যাওয়ায় কাজ শুরু না করায় এলাকাবাসী সর্বশেষ গত অক্টোবরের শেষ দিকে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করলে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের  দৃষ্টিতে পরে এবং তিনি যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে কাজটি শুরুর ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে,ইনশাআল্লাহ সম্পন্নও হবে আল্লাহর রহমতে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…