মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ২য় ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রশিক্ষণে নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড শুমারির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের সঠিক পদ্ধতি, সংগৃহীত উপাত্তের সঠিকতা যাচাই, তথ্য সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অংশগ্রহণকারীদের মাঝে ট্যাব, প্যাড, কলমসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব সরঞ্জাম মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও সরবরাহকৃত সরঞ্জাম ব্যবহার করে তথ্য সংগ্রহকারীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত হবে।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত পদ্ধতিতে পরিবারের তথ্য সংগ্রহ করবেন।