logo

সময়: ০৪:২৫, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ওসি শাহিনুজ্জামান

Ekattor Shadhinota
০২ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০২:২৮
photo
বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ওসি শাহিনুজ্জামান

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বিশেষ ক্লাস ও দিকনির্দেশনামূলক সেশন পরিচালনা করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান।

প্রশিক্ষণে গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা এবং অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করেন। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কাজের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের আইনি জ্ঞান, শৃঙ্খলা ও দৈনন্দিন দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…