logo

সময়: ০৪:১৯, সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, জিতলো ইন্টার মায়ামি

Ekattor Shadhinota
০২ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০১:৩৯
photo
তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, জিতলো ইন্টার মায়ামি

এক হার ও এক ড্র পর জয়ে ফেরার অপেক্ষায় ছিল ইন্টার মায়ামি। এমন ম্যাচে আবারও ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। দুর্দান্ত এক অ্যাসিস্টের সঙ্গে গোলও করেছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এতেই নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।  

সোববার (২ নভেম্বর) ভোরে নিউ ইংল্যান্ডের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল মায়ামি। ম্যাচের ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ১৬ মিনিট পরই মেসির অ্যাসিস্টে সমতায় ফেরে মায়ামি।

ম্যাচের ৬৯ মিনিটে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর সতীর্থের বাতাসে ভাসানো নিখুঁত ক্রসে হেড করে বল বাড়িয়ে দেন ডান পাশে থাকা জার্মান বারতারামের উদ্দেশে। কাছ থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি তিনি। 

মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন

এরপর ম্যাচের ৮৩ মিনিটে তিন ডিফেন্ডারের বাধা পেরিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। বক্সের বাইরে দুই ডিফেন্ডার তাকে ঘিরে ধরে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ড্রিবলিংয়ে তাদের সামলে বক্সের সামনে সতীর্থকে পাস দেন মেসি। সতীর্থ বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট পাসে আবার ফিরিয়ে দেন তার কাছে। এরপর বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু শটে গোলরক্ষক টার্নারকে পরাস্ত করেন এই আর্জেন্টাইন সুপারস্টার।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচ ৫৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। নিয়মিত মৌসুমে আর একটি করে ম্যাচ বাকি দলগুলোর। মায়ামি শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…