logo

সময়: ০৪:০৪, রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:০৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ

Ekattor Shadhinota
০১ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ০১:০৫
photo
যুবদলের ব্যানার উড়ে গিয়ে পড়ল আসামে, চিন্তায় ভারত পুলিশ

ভারতের আসাম রাজ্যের লখিমপুর জেলার একটি ধানক্ষেতে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা অবস্থায় বাংলাদেশের বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার পাওয়া গেছে। শুক্রবার নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক কিশোর সকালে পাশের মাঠে গরু চরাতে গিয়ে বেলুনগুলো দেখতে পায়। পরে বেলুনগুলো একটি বাঁধের কাছে নেমে এলে সে সেগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।

ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। এতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবিও ছিল।

ব্যানারসহ বেলুন পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।  

এদিকে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বাংলাদেশের কয়েকটি ভিডিওতে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে একই ধরনের দলীয় ব্যানারসংবলিত বেলুন ওড়াতে দেখা গেছে।

মমতাকে ধন্যবাদ ককরোচ প্রধানের, তবে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের সমাবেশেমমতাকে ধন্যবাদ ককরোচ প্রধানের, তবে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের সমাবেশে

গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেতেকুজান গ্রামে যায়। পরে তারা বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়।

বেলুনগুলো কোথা থেকে এসেছিল এবং কীভাবে গ্রামটিতে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…