logo

সময়: ০২:৫১, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৫১ অপরাহ্ন

সর্বশেষ খবর

রামেক হাসপাতালে নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান

Ekattor Shadhinota
২৭ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:৩০
photo
রামেক হাসপাতালে নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান। তিনি এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর এই কর্মকর্তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তমকেও সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

 এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…