logo

সময়: ০২:৩২, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

সৌদির তিন বিমানবন্দর, দুই তেল স্থাপনায় হামলা চালানোর দাবি

Ekattor Shadhinota
২৫ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:৪৩
photo
একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে হুথিরা

গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

শনিবার (২৪ অক্টোবর) গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি পাইপলাইন ও একটি বিমানঘাঁটি রয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম ও দক্ষিণাঞ্চলের নাজরান বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। তাদের বক্তব্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল।

ইয়াহিয়া সারে আরও জানান, অপরিশোধিত তেল পাম্পিং স্টেশন এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন লক্ষ্য করেও অভিযান চালানো হয়েছে।

তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে হুথিদের বক্তব্যে বিস্তারিত জানানো হয়নি।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…