logo

সময়: ১১:০৩, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক নজীবুর রহমানের ইন্তেকাল: ভাইস-চ্যান্সেলরের শোক

Ekattor Shadhinota
২৪ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:২৩
photo
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক নজীবুর রহমানের ইন্তেকাল: ভাইস-চ্যান্সেলরের শোক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. নজীবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকায় মেট্রোরেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ড. নজীবুর রহমান স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, “ড. নজীবুর রহমান ছিলেন সজ্জন, বিনয়ী, ধার্মিক ও নীতিবোধসম্পন্ন একজন শিক্ষক। তাঁর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় একজন নিষ্ঠাবান শিক্ষককে হারাল। ” শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মরহুমের জানাজা আজ বাদ এশা ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তাঁকে দাফন করা হবে।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…