logo

সময়: ১০:৫৫, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:৫৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩

Masud Rana
২৪ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১০:২০
photo
রাজশাহী নগরীতে মাদক কারবারীসহ গ্রেপ্তার ১৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে চালিয়ে দুই মাদক কারবারীসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে মহানগর ডিবি ও শাহমখদুম থানা পুলিশ।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকা থেকে আট পিস ইয়াবাসহ মুন্না (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিন দক্ষিণ নওদাপাড়া সিটির হাট থেকে ডাবতলা রোড এলাকা থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জুলফিকার আকসান আকাশকে (২৪) গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ।
এদিকে, নগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ছয়জন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় তিনজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…