logo

সময়: ০৩:৩১, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রিয়াদ বিমানবন্দরে হামলায় ঢাকার ১০ ফ্লাইট ব্যাহত

Ekattor Shadhinota
১২ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০১:০৪
photo
রিয়াদ বিমানবন্দরে হামলায় ঢাকার ১০ ফ্লাইট ব্যাহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় বিমানবন্দরটি বন্ধ থাকায় ঢাকায় রিয়াদগামী ১০টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ হাজার যাত্রী অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হওয়ার তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ১০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।

ফ্লাইটগুলো বাতিল হওয়ায় মোট ৩ হাজার ৪৩১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে না পারায় তাদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বেবিচক জানিয়েছে, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে ফ্লাইটের নতুন সময়সূচি নির্ধারণের কাজ চলছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…