logo

সময়: ০৫:৪৬, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

Ekattor Shadhinota
১১ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:২৯
photo
আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি  তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে আজ ঢাকায় ফিরেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে গত ৫ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পীকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।

একই দিনে (০৫ অক্টোবর, ২০২৬) আইপিইউ এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

স্পীকারের সফরসঙ্গী হয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি; সাঈদ আল নোমান, এমপি; সানজিদা ইসলাম তুলি, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; এ, ই, সুলতান মাহমুদ বাবু, এমপি; মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি; এস কে আজিজুল বারী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মীর আহমাদ বিন কাসেম, এমপি; সানসিলা জেবরিন, এমপি এবং রোকেয়া বেগম, এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয় এর সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সবাইকে উষ্ণ অভ্যর্থনা জানান ।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…