logo

সময়: ০৪:০২, শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:০২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

Ekattor Shadhinota
০৮ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০১:৫৩
photo
বিকেলে আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র এবং তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের চুক্তি ও পানি বণ্টন নিয়ে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে হলের একটি কক্ষে ডেকে নেন। সেখানে রাতভর নির্যাতনের শিকার হয়ে মারা যান আবরার।

এ ঘটনায় পরে মামলা হয় এবং আদালতের রায়ে আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…