logo

সময়: ০৩:০৯, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

তুরস্কের স্বপ্ন ভেঙে ইতালির জয়, লেভানডভস্কিকে ছাড়া হার পোল্যান্ডের

Ekattor Shadhinota
০৬ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১১:১০
photo

কোচ রবার্তো মানচিনির অধীনে ইতালি উন্নতির ধারা ধরে রেখেছে। বোলোগনায় পিও এসপোসিতোর শেষ দিকের গোলে তারা তুরস্কের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। অন্য ম্যাচে লেভানডভস্কিকে ছাড়া বসনিয়ার কাছে হোঁচট খেয়েছে পোল্যান্ড।

বোলোনিয়ায় উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ এ১-এ নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইতালি। ম্যাচের শুরুতে অবশ্য ইতালিকে বেশ চাপে রেখেছিল তুরস্ক। প্রথম ২০ মিনিটে বলের দখল ছিল তাদেরই বেশি। একের পর এক আক্রমণে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকেও ব্যস্ত থাকতে হয়েছে।  

তবে গোলের হিসাবটা ছিল ইতালির পক্ষেই। ২৬ মিনিটে ডান দিক থেকে জিওভান্নি দি লরেঞ্জোর ক্রস পেয়ে দারুণ হাফ-ভলিতে বল জালে পাঠান জিয়ানলুকা স্কামাক্কা। তুরস্কের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক বদলে যাওয়ায় গোলরক্ষকের কিছুই করার ছিল না। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তুরস্ক। ৬১ মিনিটে ডান দিক থেকে জেলিকের নিচু ক্রস বক্সে পৌঁছালে এলমালির পায়ে লেগে বল চলে যায় দোন্নারুম্মাকে পেরিয়ে। এরপর সুযোগ বুঝে বল জালে পাঠিয়ে সমতা ফেরান আরাল শিমশির।

কিন্তু সমতার আনন্দ তুরস্কের জন্য স্থায়ী হয় মাত্র তিন মিনিট। ৬৪ মিনিটে হেডে গোল করে ইতালিকে আবারও এগিয়ে দেন রিকার্দো ক্যালাফিওরি। এরপর শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইতালি।

৮৭ মিনিটে আলেসান্দ্রো রোমানোর পাস থেকে বল পেয়ে কাছ থেকে জালে পাঠান পিও এস্পোসিতো। তাতেই নিশ্চিত হয়ে যায় ইতালির ৩-১ গোলের জয়।

লেভানডভস্কিকে ছাড়া পোল্যান্ডের হোঁচট

আগের ম্যাচেই রোমানিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল পোল্যান্ড। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রবার্ট লেভানডভস্কি। কিন্তু কার্ডের নিষেধাজ্ঞায় আজ মাঠে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা। তার অনুপস্থিতির প্রভাবও পড়েছে ফলাফলে।

বসনিয়ার বিপক্ষে পুরো ম্যাচে গোলের দেখা পায়নি পোল্যান্ড। ম্যাচের শেষদিকে এসে পেনাল্টি থেকে গোল করে বসনিয়াকে মূল্যবান জয় এনে দেন ইভান বাসিচ। ৮৪ মিনিটের ওই গোলই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…