logo

সময়: ০৩:১৪, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

Ekattor Shadhinota
২৬ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০৫:১৭
photo
১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে উত্তীর্ণ প্রার্থীদের কেউ আগামী ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র না পেলে সেটি পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানোর হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে এক পোস্টে এ কথা তিনি।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, ‘আমরা লক্ষ্য করছি যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে। ’

তিনি আরও লেখেন, ‘উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। ’

।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…