logo

সময়: ০১:৩৮, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ খবর

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে গুপ্ত বানিয়ে দিতো ছাত্রলীগ: রাশেদ খান

Ekattor Shadhinota
২৩ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে গুপ্ত বানিয়ে দিতো ছাত্রলীগ: রাশেদ খান

ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন।

ওই পোস্টে রাশেদ খান লেখেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল, কেউ বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কিভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে, এ বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’ 

তিনি লেখেন, ‘এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কী করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে! বাস্তবিক অর্থে, এদের কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই। ’ 

তিনি লেখেন, ‘এরা শেখ হাসিনার পথ ধরেছে। শেখ হাসিনা যেমন বলেছিল, বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবে না।

এরাও সেই পথ অনুসরণ করছে। সুতরাং জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে...’
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…