logo

সময়: ০৩:৪২, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৪২ অপরাহ্ন

সর্বশেষ খবর

জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে : রাশেদ খান

Ekattor Shadhinota
২১ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:৪৭
photo
জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে : রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, ‘যতটুকু বুঝতেছি, জামায়াত শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের আবিষ্কার করার জন্য আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে। ’

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।

ওই পোস্টে রাশেদ খান লেখেন, ‘আমি গতকাল বলেছিলাম, দুটি বিরোধী দলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। আজকে নিশ্চয়ই দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মাটিতে বাস-ট্রেনে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করছে ও বিদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ’
 
নির্বাচনের পরে জাতীয় সংসদে জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে দেশ-বিদেশের অনেকে জামায়াতকে কার্যকর বিরোধী দল হিসেবে মেনে নিতে পারেনি উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘এনসিপি জামায়াতে বিলীন হওয়ার কারণে তাদেরও কার্যকর বিরোধী দল হওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে।

এ বিষয়ে অনেকের ধারণা, জামায়াত পরিস্থিতি বুঝতে পেরে রাজপথ গরম করার মাধ্যমে বিরোধী দলের আসন দখলে রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগ জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে বিরোধী দল হিসেবে ফিরে আসার সুযোগ খুঁজছে। সব মিলিয়ে আওয়ামী লীগের অপতৎপরতা ও জামায়াতের হঠকারী রাজনীতি মোকাবেলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে। ’
অথচ মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা সম্মিলিতভাবেই মোকাবেলা করা দরকার ছিল উল্লেখ করে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে জামায়াত পুরোপুরি নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে! মনে হচ্ছে ৯৬-এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে....জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কী হবে!’

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…