logo

সময়: ০২:১৯, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

মানুষের চাওয়া অনুযায়ী আইন প্রণয়নের ঘোষণা আইনমন্ত্রীর

Ekattor Shadhinota
১৭ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:৪৪
photo
মানুষের চাওয়া অনুযায়ী আইন প্রণয়নের ঘোষণা আইনমন্ত্রীর

মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশান দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা জানান।  
 
মো. আসাদুজ্জামান বলেন, ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয় সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে।  

আইনমন্ত্রী বলেন, মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার। তিনি বলেন, এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে আইনটির বিষয়ে।  

তিনি জানান, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য যেন না ছড়াতে পারে সেবিষয়টিও বিবেচনায় রাখা হবে নতুন সাইবার সুরক্ষা আইনে

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…