logo

সময়: ০২:০১, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ খবর

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

Ekattor Shadhinota
১৬ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ০১:৪৪
photo
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। মির্জা আব্বাসের সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। এরপর দিনই সংসদ অধিবেশনে যোগ দেন তিনি।

ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শপথ নিলেও অসুস্থতার কারণে এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো অধিবেশনে যোগ দিতে পারেননি মির্জা আব্বাস।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…