logo

সময়: ০৩:২৪, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ খবর

১৭-১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

Ekattor Shadhinota
০৫ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:৩৮
photo
১৭-১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী '১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬'। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন ও সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলাটিকে সফল করতে এবং এর প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে 'ক্রাউন প্লাজা বাই IHG ঢাকা এয়ারপোর্ট'। সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এবারের মেলায় ৩০০-এর অধিক স্টলে দেশ ও বিদেশের বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, জাতীয় পর্যটন সংস্থা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের পাশাপাশি এবারের আসরে পার্টনার দেশ হিসেবে থাইল্যান্ড, ফিলিপাইন ও মালদ্বীপ এবং ফিচার কান্ট্রি হিসেবে মালয়েশিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করছে। পর্যটন বিচিত্রার আয়োজনে ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সৌজন্যে মেলা চলাকালীন 'বাংলাদেশ ট্যুরিজম নাইট ও অ্যাওয়ার্ড' অনুষ্ঠিত হবে, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল জানান, আসন্ন শীত মৌসুমের ভ্রমণ পরিকল্পনার জন্য দেশ-বিদেশের প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় হলিডে প্যাকেজ ও ডিসকাউন্ট নিয়ে এই মেলায় অংশ নেবে, যা দেশের পর্যটন গন্তব্যে পর্যটকদের প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দিনব্যাপী এই আয়োজনে বিটুবি নেটওয়ার্কিং, সেমিনার, গ্রুপ ডিসকাশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে, যা দেশি-বিদেশি উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য ব্যবসা, বিনোদন ও জ্ঞান বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…