ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস -এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ -এর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলের পক্ষ থেকে আইসিএসবি প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। তিনি করপোরেট খাতে পেশাদারিত্ব, করপোরেট গভর্ন্যান্স, রেগুলেটরি কমপ্লায়েন্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আইসিএসবি’র বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে গভর্নর মহাদয়কে অবহিত করেন।
তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগে আইসিএসবি’র পেশাগত দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের বিষয়ে ইনস্টিটিউটের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আইসিএসবি প্রেসিডেন্ট গভর্নর মহাদয়ের সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তার কাছে হস্তান্তর করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এবং আইসিএসবি’র মতো পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোত্তম চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আইসিএসবি প্রতিনিধিদলের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং প্রতিনিধিদলকে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের আশ্বাস দেন।
আইসিএসবি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহাদয়কে তার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটকে এর লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে আরও এগিয়ে যেতে সহায়তা করবে।
সাক্ষাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব জনাব মোঃ সরোয়ার হোসেন; নির্বাহী পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম এবং আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রফিকুল ইসলাম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ শরীফ হাসান এফসিএস, ট্রেজারার জনাব মোঃ মিজানুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্য জনাব মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন এফসিএস, জনাব মোঃ হুমায়ুন কবির এফসিএস, জনাব মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস এবং সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন।