logo

সময়: ১০:১৭, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

পেশাদার মাদক ব্যবসায়ীকে সাংবাদিক হিসেবে নিয়োগ দিল ডেইলি স্টার

Ekattor Shadhinota
৩০ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১১:১৯
photo
পেশাদার মাদক ব্যবসায়ীকে সাংবাদিক হিসেবে নিয়োগ দিল ডেইলি স্টার

ঝিনাইদহ জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ওমর আলী সোহাগকে সাংবাদিক হিসেবে নিয়োগ দিয়েছে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতা। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও গান্না ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন। এলাকায় ছিলেন মূর্তিমান আতঙ্ক। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটুক্তি করেছেন সোহাগ।

ওমর আলী সোহাগ নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর অনুসারী। তার ছত্রছায়ায় ঝিনাইদহ শহরে মাদক ব্যবসা করতেন। ২০১৬ সালে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হন পুলিশের হাতে। সে মামলায় কারাগারে ছিলেন দীর্ঘদিন। এরপর সাংবাদিক পরিচয়ে শুরু করেন চাঁদাবাজি।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে গা ঢাকা দিয়েছিলেন। দীর্ঘবিরতির পর আবারও তার আগের মত আস্ফালন দেখা যাচ্ছে। তিনি নিজেকে ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…