logo

সময়: ১০:১৯, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর

Abdul Based
২৮ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১০:৩৩
photo
জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ১৭ শিশু-কিশোর

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদীতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করায় ১৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ও নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী এবং ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদের সহযোগিতায় এ পুরস্কার বিতরণ করা হয়। জানা যায়, ১০ থেকে ২০ বছর বয়সী ৪২ শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয়। মসজিদের ইমামের হাজিরা খাতা অনুযায়ী, তাঁদের মধ্যে ১৭ জন টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে বাইসাইকেল উপহার দেওয়া হয়। উদ্যোগের বিষয়ে হারুনুর রশিদ বলেন, সমাজে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। এ ধরনের ভালো উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। এমন কার্যক্রমের মাধ্যমে তারা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।অনুষ্ঠানে জেলা জামে মসজিদের পেশ ইমাম মো. দেলোয়ার, পৌর ব্যবসায়ী হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…