logo

সময়: ১০:২১, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Masud Rana
২৮ আগস্ট, ২০২৬ | সময়ঃ ০৯:২৮
photo
মতিহারে বসতঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নিজ
বসতঘর থেকে মোঃ ইয়ানুস আলী ওরফে ইউনুস আলী (৫৮) নামে
এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে মহানগরীর মতিহার থানার
ধরমপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়ানুস আলী ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত সমীর আলী ও
মৃত নছেয়ারার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাত থেকে ২৩
আগস্টের মধ্যে কোনো একসময় ধরমপুর পূর্বপাড়ায় হারেজের
দোকানের পাশের গলিতে নিজ বাড়ির ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে
গলায় ফাঁস দেন ইয়ানুস আলী। তিনি প্লাস্টিকের চেয়ারের ওপর
দাঁড়িয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন
খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে প্লাস্টিকের
চেয়ারের ওপর তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয়রা বিষয়টি মতিহার থানা পুলিশকে জানালে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আরজুন জানান,
ধরমপুর পূর্বপাড়া এলাকার মৃত সমীর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে
ময়ননাতদন্তের জন্য লাশ রামেক মর্গেূ প্রেরণ করা হয়েছে। মৃত্যুর
কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এ ব্যপারে মতিহার থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা রুজু
হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…