logo

সময়: ১০:১৩, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী

Masud Rana
২১ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১০:৩৬
photo
রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় 
কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন 
করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক মোঃ ইউসুফ আলী।  
বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন 
জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত আদেশে মোঃ 
ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে 
পদায়ন করা হয়।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগের বিভাগীয় 
কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করা হয়। একদিন পরই 
নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলীকে নিয়োগ 
দেওয়া হলো।
বিএডিসির সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার 
রাজশাহী বিভাগের প্রশাসনিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব 
পেলেন ইউসুফ আলী। নতুন দায়িত্বে তিনি বিভাগের আট জেলার 
প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, উন্নয়ন কর্মকাণ্ডের 
তদারকি এবং সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে 
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাজশাহী বিভাগের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার 
পাশাপাশি সরকারি উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন ও আন্তঃজেলা 
সমন্বয়ে নতুন বিভাগীয় কমিশনারের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে বলে 
সংশ্লিষ্টরা মনে করছেন।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…