আবদুস সালাম খান: সুইডেনে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাসা পুরনের লক্ষ্যে
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে চালু করা হোল জাতীয় পরিচয় পত্র এনআইডি
কার্ড নিবন্ধন। এখন থেকে দেশে না গিয়ে বা কোন রকশ খরচ ছাড়াই সুইডেনে বসবাসরত প্রবাসীরি
পরিচয় পত্র দেখিয়ে এবং আংগুলের ছাপ দিয়ে এনআইডি কার্ড পেয়ে যাবেন।
ফিনল্যান্ড ও নরওয়েতে
বসবাসরত বাংরাদেশী প্রবাসীরাও এনআইডি কার্ড নিবন্ধেন এর সুবিধা পাবেন। তবে আঙ্গুলের ছাপ
দেওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র নিয়ে সুইডেন দুতাবাসে উপস্থিত থাকতে হবে।
গত মঙ্গলবার চার জুলাই সুইডেনে অবষ্ধিসঢ়;থত বাংলাদেশ দুতাবাসে আনুষাঠানিক ভাবে এই সেবা
উদ্ভোদন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার আনোরুল ইসলাম সরকার। উপস্থিত ছিলেন জাতীয়
পরিচয় নিবন্ধন অনুবিভাগের এর মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সুইডেনে নিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুইডেন শাখার
সভাপতি আবুল হাসান খান বাবু, ডক্টর তারেক মাহফুজ, ডক্টর আনোয়ার হেসেন, একসময়ের সুইডিশ
পার্লামেন্টের সাপ্লিমেন্টারী মেম্বার অব পার্লামেন্ট এবং বর্তমান ক্ষমতাসীন মডারেট দলের
নির্বাচিত জারফাল্লা কমিউনের কাউন্সিলর হারুন চৌধুরী সহ অনেকে।