logo

সময়: ০৩:২৫, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

নোবিপ্রবি উপাচার্যের পরীক্ষার হলসমূহ পরিদর্শন

Abdul Based
১৩ আগস্ট, ২০২৬ | সময়ঃ ০১:১২
photo
নোবিপ্রবি উপাচার্যের পরীক্ষার হলসমূহ পরিদর্শন

আবদুল বাসেদ, সিনিয়র রিপোর্টার নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে উপাচার্য সরেজমিনে পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক বিষয়ে শিক্ষকবৃন্দের সঙ্গে আলোচনা করেন। এ সময় উপাচার্য সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এবং পরীক্ষা কেন্দ্রে যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে প্রতিপালনের আহ্বান জানান।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…