অদ্য ১০/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০০.২০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে ককটেইল’সহ ০১ জন আসামি’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০০.২০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন জুরাইনস্থ হাবিবুল্লাহ সুপার মার্কেটের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
যেকোন ধরণের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে র্যাব বদ্ধ পরিকর। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ সকল প্রকার সন্ত্রাসী ও অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও অস্ত্র, বিস্ফোরক, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।