logo

সময়: ০৪:৩৬, মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Abdul Based
০৩ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১০:৩৬
photo
চৌমুহনীতে ডিবির অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী- নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আবদুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী চৌরাস্তায় অবস্থান নেয়।
এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী ‘একুশে পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালিয়ে মো. আবদুর রহমানকে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবদুর রহমান নোয়াখালী সদর উপজেলার সল্যা ঘটাইয়া (আবদুর রব বাবুচীর বাড়ি) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবদুর রব এবং মায়ের নাম হনুফা খাতুন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…