logo

সময়: ০৩:১৯, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কিশোরগঞ্জে পাঁচশ বছরের পুরোনো চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।

Ekattor Shadhinota
৩০ জুলাই, ২০২৬ | সময়ঃ ১০:০০
photo
কিশোরগঞ্জে পাঁচশ বছরের পুরোনো চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় পাঁচশ বছরের পুরোনো ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।

বুধবার (২৯ জুলাই) জোহরের নামাজের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় মসজিদের  দানবাক্স গুলো খুলে টাকা গণনা করা হয়। এদিকে দানবাক্স থেকে পাওয়া টাকা সন্ধ্যায় গননা শেষে  নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকার পাশাপাশি মানুষের দান করা গত ৬ মাসে হাঁস, মুরগী কবুতর, ছাগল, গরু, স্বর্ণ সহ বিভিন্ন দান সামগ্রী বিক্রি করে আরও ৩ লাখ ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে মসজিদের ব্যাংক হিসাবে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা হয়েছে।

এ বিষয়ে চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান এ প্রতিনিধিকে  বলেন, জোহরের নামাজের পর মসজিদ কমিটির  সভাপতির উপস্থিতিতে মুসল্লিদের সহযোগিতায় দানবাক্স খুলে টাকা গণনা করা হয়েছে। দানবাক্সে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এছাড়া ৬ মাসে বিভিন্ন দানসামগ্রী থেকে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা সহ মোট ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি মো. আরিফুর রহমান এ প্রতিনিধিকে বলেন, দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে মসজিদের উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে এ অর্থ ব্যয় করা হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…