logo

সময়: ০২:৪৪, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

Ekattor Shadhinota
২২ জুলাই, ২০২৬ | সময়ঃ ১০:০৩
photo
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসেন, মো. জাহিদ হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আকিব, মো. মাহমুদুল আমিন সিয়াম, মো. মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাতুল।  

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

অফিস আদেশে বলা হয়, সোমবার (২০ জুলাই) রাত ১০ থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশের একটি কক্ষে নিয়ে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে।

আদেশে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ বা ক্যাম্পাসের অভ্যন্তরে টিজিং, র‍্যাগিং কিংবা যে কোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…