logo

সময়: ০৯:২৬, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৯:২৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Abdul Based
২১ জুলাই, ২০২৬ | সময়ঃ ০২:৫৩
photo
নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আবদুল বাসেদ নোয়াখালী -নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের আয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ২য় তলায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিনগুলো একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে স্মৃতিময় সময়গুলোর একটি, তাই এই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে হবে। তিনি উল্লেখ করেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী বাবা মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তাদের নিজেদেরই নিজেদের অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়, তাই সবাই শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের পরিচালিত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতাসমৃদ্ধ একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই শিক্ষা লাভের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রশাসন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীবৃন্দ। এ সময় বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…