logo

সময়: ০১:৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের

Abdul Based
০১ জুলাই, ২০২৬ | সময়ঃ ০৪:০৮
photo
নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের


আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিবের মৃত্যু হয়েছে।   

বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টি হয়। মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুত্বর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোটরসাইকেল থেকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…