ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার (৩০ জুন) বলেছেন, ‘প্রয়োজনে’ ইসরাইল আবারো ইরানে হামলা চালাবে এবং তিনি অঙ্গীকার করেছেন যে তেহরানের ‘পারমাণবিক অস্ত্র থাকবে না’।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ‘ইরানে আমরা নিজেদেরকে পারমাণবিক বোমা থেকে রক্ষা করেছি। ’
তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক গত ১৮ জুন থেকে কার্যকর হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকে সঙ্ঘাতের অবসান এবং আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলো সমাধানের একটি কাঠামো প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা।
ইসরাইল বারবার তেহরানের সাথে যেকোনো চুক্তির বিরোধিতা করেছে এবং ইরানের ওপর নতুন করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে।
।