Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে
বিপুল পরিমাণ এসকাফ সিরাপ সহ তিনজন মাদক কারবারীকে
গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৪ জুন) রাত পৌনে ১২টার দিকে গোদাগাড়ী থানাধীন
সারোইল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে ভেতর থেকে ৪৫০ বোতল ৬৮
পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মাহাবুব আলম (২৭), সে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বহুলাবাড়ি কানসাট
গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে ও মোঃ কাওসার আলী (২১), সে
একই জেলার শিবগঞ্জ থানার গুয়াবাড়ি চাঁদপুর গ্রামের লাইসেন
আলীর ছেলে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ
জানতে পারেন, (ঢাকা মেট্রো-গ-১৭-১২৪৭) নম্বরের প্রাইভেটকারে
বিপুল পরিমান মাদক নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত
প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশী চালিয়ে পেছনের ডিকিতে
থাকা তিনটি বাদামি রঙের কার্টনের ভেতর থেকে ৪৫০ বোতল
এসকাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় প্রাইভেটকার জব্দ করাসহ দুই
মাদককারবারিকে গ্রেফতার করা হয়।
একই দিনে রাজশাহীর বাঘা থানার দক্ষিণ গাওপাড়া এলাকায় পৃথক
অভিযানে মোঃ শাকিব হাসান নামে এক যুবককে ৬৮ পিস
ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি
টের পেয়ে সোহান, বুদু, শিমুল, পলাশ, সাগর ও রাসেল নামে ৬জন
মাদক কারবারী পালিয়ে যায়।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদককারবারীদের বিরুদ্ধে
গোদাগাড়ী ও বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক
দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের
মুখপাত্র।