logo

সময়: ১২:৩৬, শনিবার, ২০ জুন, ২০২৬

৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Masud Rana
১৯ জুন, ২০২৬ | সময়ঃ ১০:০৯
photo
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর
এলাকার হামিদকুড়া বিলে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মামুন আলী আড়ানী
পৌরসভার গোচর গ্রামের আব্দুল ভাদুর ছেলে।
বাঘা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আড়ানী
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হামিদকুড়া বিল এলাকায় পল্লী বিদ্যুতের একটি
ট্রান্সফরমার চুরির চেষ্টা করেন মামুন আলী। এ সময় বিদ্যুতের সংস্পর্শে
এসে তিনি খুঁটি থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু
হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয়রা বিদ্যুতের খুঁটির পাশে তার মরদেহ পড়ে
থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল হক জানান, মরদেহ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি
মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…