logo

সময়: ০৬:৩৯, মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

মনোহরগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্থা

Ekattor Shadhinota
২৮ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ০৩:৫০
photo
মনোহরগঞ্জে অবৈধ ইটভাটা উচ্ছেদের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্থা


মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা 
অবৈধ ইটভাটা উচ্ছেদের সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্থা এবং হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মিঝি ব্রিক্সের কথিত মালিক জিয়াউর রহমানের বিরুদ্ধে।  
জানা যায় সোমবার ২৭ এপ্রিল দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর মিঝি ব্রিক্সে উচ্ছেদ অভিযান চালায় কুমিল্লা পরিবেশ অধিদপ্তর। উচ্ছেদের সংবাদ সংগ্রহে গেলে ভাটার কথিত মালিক জিয়াউর রহমান মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সংগ্রামের মনোহরগঞ্জ প্রতিনিধি আবু ইউসুফের উপর চড়াও হয়ে ধাক্কা দিয়ে ভাটা থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এসময় জিয়া সাংবাদিককে দেখে নেয়াসহ হত্যার হুমকি দেয়। জিয়ার আকস্মিক ঔদ্ধত্য আচরণে সাংবাদিক আবু ইউসুফ  প্রতিবাদ করলে সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং কিছু উশৃংখল লোকজন ডেকে এনে সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই সাংবাদিককে উদ্ধার করে।  
সাংবাদিক আবু ইউসুফ বলেন অবৈধ ইটভাটা উচ্ছেদের সংবাদ সংগ্রহে গেলে জিয়াউর রহমান হটাৎ করে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। আমি সেখানে কেন গেলাম বলেই ধাক্কা দিয়ে ভাটা থেকে বের হয়ে যেতে বলে। আমি প্রতিবাদ করলে সে আরো ক্ষিপ্ত হয়ে আমার বুকে হাত দিয়ে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। আমি এখন চরম নিরাপত্তার হুমকিতে রয়েছি। নিরাপত্তার জন্য থানায় অভিযোগ দিয়েছি।
এব্যাপারে জিয়াউর রহমানের সাথে কথা বললে তিনি কথা কাটাকাটির হয়েছে স্বীকার করে মোবাইলের লাইন হোল্ড করে দেন।
এবিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…