logo

সময়: ০৮:৫০, সোমবার, ২৩ মার্চ, ২০২৬

৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ খবর

বিশম্ভরপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদ-ঊল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোঃরফিকুল ইসলাম সোহাগ

Ekattor Shadhinota
১৯ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:৩৩
photo
বিশম্ভরপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদ-ঊল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোঃরফিকুল ইসলাম সোহাগ

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি


বিশম্ভরপুর উপজেলা সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশম্ভরপুর
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,বিশম্ভরপুর উপজেলা সম্ভব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল-আমিন। এক  শুভেচ্ছা বার্তায় বিশম্ভরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন বলেন, 'মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ’ তিনি ঈদের দিনে সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার সেতুবন্ধন তৈরির আহ্বান জানান। একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।   তিনি আরো বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। যুবদল নেতা আল-আমিন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও  বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ ভাবে বিশম্ভরপুর উপজেলা জনগণের সেবায় নিয়োজিত রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।তিনি পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…