logo

সময়: ০৪:৩৬, বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময় বৃদ্ধি

Ekattor Shadhinota
২৪ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১১:৫৯
photo
প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময় বৃদ্ধি

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ A,B ও C ইউনিটের বিভাগসহ ১ম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভতির সময় বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ভর্তির জন্য সংশ্লিষ্ট অনুষদ থেকে অফিস চলাকালীন সময়ে (২৫ তারিখ ৯টা থেকে ৩.৩০টা এবং ২৬ তারিখ ৯টা থেকে ২টা) স্ব-শরীরে ইউনিট অফিসে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির জন্য পূরণকৃত ফরমের সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন সাপেক্ষে উহার এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙ্গিন ছবি জমা দিতে হবে।

 

শিক্ষার্থীদেরকে ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়াও ডীন অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে।

 

ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন on/off এর শেষ সময় ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত। তবে, মাইগ্রেশন off করলে পরবর্তিতে on করার কোন সুযোগ থাকবে না।

 

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখ রবিবার।

 

ভর্তি সংক্রান্ত যে কোন আপডেট তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট https://cou.admission-aid.com বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/comillauniversityofficial থেকে জানা যাবে।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…