logo

সময়: ০৪:৪৩, সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬

২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

Ekattor Shadhinota
০৮ ফেব্রুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:১৯
photo
কুবি’র সাথে কুমিল্লা মডার্ন হসপিটাল এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা মডার্ণ হসপিটালের মধ্যে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি রবিবার বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হায়দার আলী’র উপস্থিতিতে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে কুমিল্লা বিশ্বদ্যিালয়ের পক্ষে স্বাক্ষর করেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান এবং কুমিল্লা মডার্ণ হসপিটালের পক্ষে স্বাক্ষর করেন মডার্ণ হসপিটালের এমডি মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান খান, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী হাসান নেওয়াজ।

এ চুক্তির আওতায় প্যাথলজি টেস্টে ৩৫%, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম ৩০%, এক্স-রে, এন্ডোসকপি, ইকা, ডপলার ইকো, ভর্তি রোগী (কনসালটেন্সি ফি ব্যতীত), জরুরি চিকিৎসা, বিএমডি ২৫%, এফএনএসি, বায়োপসি ২০%, ডেন্টাল ইউনিট, আরটি-পিসিআর টেস্ট ১৫% ছাড় দেয়া হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের  পরিবার এবং শিক্ষার্থীবৃন্দ এ সুবিধা ভোগ করবেন।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…