logo

সময়: ০৫:০৩, শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ খন্দকারের ইন্তেকাল

Ekattor Shadhinota
১৪ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১১:০৮
photo
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ খন্দকারের ইন্তেকাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা দপ্তর-এর সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ খন্দকার আজ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ ভোর ০৬.১৫ মিনিটে ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।  আজ দুপুর ২.৩০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হয়।  মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।   

 

মোহাম্মদ আবু হানিফ খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…