logo

সময়: ০৪:৪৫, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান

Ekattor Shadhinota
২৫ মার্চ, ২০২৬ | সময়ঃ ১০:১৭
photo
কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি -নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ মার্চ) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভোরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উত্তম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে একটি সেলুন, একটি লন্ড্রি, একটি কোল্ড কর্নার এবং একটি হোটেল সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনার সময় দোকানগুলোতে বিদ্যুৎ সংযোগ ছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…