logo

সময়: ০৪:১০, শনিবার, ০৬ জুন, ২০২৬

২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ খবর

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল চাহিদাভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশের ১২ হাজার কলেজ শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের রূপ বদলাতে আসছি আমি, আপনাদের সন্তান হিসেবে। মোঃ ফরাস উদ্দিন চেয়ারম্যান পদপ্রার্থী (সম্ভাব্য) কার্যাদেশের শর্ত তোয়াক্কা না করে মধ্যরাতে ঢালাই: জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

Masud Rana
২১ মার্চ, ২০২৬ | সময়ঃ ০৯:০৫
photo
ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টায় রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় পাশে থাকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাগরিক সেবার অংশ হিসেবে এটি পাইলট কর্মসূচি। যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন কাজের সহায়তায় রেল কর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহায়তা করা হবে। ২০ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ৩টি শিফটে ২৪ ঘন্টা সিটি কর্পোরেশনের ১২ জন করে ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে। রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনে আগত যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহন, যেকোন ধরণের হয়রানি প্রতিরোধ সহ যাত্রীসেবায় রেলকর্মীদের পাশাপাশি সিটি কর্পোরেশন কর্মীরা নিয়োজিত থাকবে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…