logo

সময়: ০৩:৩৬, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে গেলেন পরওয়ার

Ekattor Shadhinota
১০ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ০২:১৩
photo
হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে গেলেন পরওয়ার

হাসপাতালে ভর্তি নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপিকে দেখতে গেলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

৯ অক্টোবর (জুমআ বার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপিকে দেখতে যান।

হাসপাতালে পৌঁছে তিনি অধ্যাপক মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অধ্যাপক মুজিবুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি তাঁর শারীরিক ও চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মহান আল্লাহ তাআলার দরবারে অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাঁকে দ্রুত সুস্থতা দান করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করবেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…