logo

সময়: ০৩:১১, বুধবার, ১৫ জুলাই, ২০২৬

৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

‘বুদ্ধিমান অংশীদার, যৌথ ভবিষ্যৎ সৃষ্টি’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে বিশ্ব এআই সম্মেলন

Ekattor Shadhinota
১৪ জুলাই, ২০২৬ | সময়ঃ ১০:৪৮
photo
‘বুদ্ধিমান অংশীদার, যৌথ ভবিষ্যৎ সৃষ্টি’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে বিশ্ব এআই সম্মেলন

আগামী ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত, চীনের শাংহাই মহানগরীতে অনুষ্ঠিত হবে, ‘বিশ্ব এআই সম্মেলন, ২০২৬’। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘বুদ্ধিমান অংশীদার, যৌথ ভবিষ্যৎ সৃষ্টি। ’ আজ (সোমবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।

তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ও ভাষণ দেবেন। ভাষণে তিনি, এআই উন্নয়ন ও প্রশাসন নিয়ে চীনের নীতিগত অবস্থান ও ধারণা তুলে ধরবেন। সম্মেলনে অংশগ্রহণ করতে বিভিন্ন দেশের সারকারি কর্মকর্তা, গবেষক,  এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছে চীন।  

মুখপাত্র আশা করেন, এ সম্মেলনের মাধ্যমে একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হবে, যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো পারস্পরিক আস্থা জোরদার, মতৈক্য বৃদ্ধি, এবং সহযোগিতা গভীর করতে পারবে।  

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…